বাঁশ দিয়ে হাতে বোনা ঝুড়ি, কুলা, চালুন, মোড়া, হাতপাখা, ফুলদানি, কলমদানি, চামচদানি, গয়নার বাক্স, ট্রে সেট আর ওয়ালমেট। পরিবেশবান্ধব আর হালকা, তাই ঘরের রোজকার কাজেও লাগে, আবার দেয়াল বা টেবিল সাজাতেও মানায়। গ্রামের কারিগরদের হাতে তৈরি এসব জিনিস কিনলে দেশীয় হস্তশিল্পও টিকে থাকে। বাঁশের তৈরি মাছ ধরার পলো আর ছোট্ট বাঁশের ঘরের মতো শোপিসও এখানে পাবেন।