চড়ুইঘর (choruighor.com) থেকে কেনাকাটা করলে আপনি নিচের শর্তগুলোতে সম্মত হচ্ছেন।
দাম ও অর্ডার
- সব দাম বাংলাদেশি টাকায় (৳) দেখানো হয়।
- অর্ডার দেওয়ার পরে আমরা ফোন করে অর্ডার নিশ্চিত করি। নিশ্চিত হওয়ার পরেই পণ্য পাঠানো হয়।
- স্টক শেষ হয়ে গেলে বা দামে ভুল থাকলে আমরা আপনাকে জানিয়ে অর্ডার বাতিল বা সংশোধন করতে পারি।
পেমেন্ট ও ডেলিভারি
- পেমেন্ট হয় ক্যাশ অন ডেলিভারিতে, পণ্য হাতে পেয়ে।
- ডেলিভারি চার্জ: ঢাকার ভেতরে ৮০ টাকা, ঢাকার বাইরে ১৫০ টাকা। চেকআউটে মোট দাম দেখানো হয়।
- সঠিক ঠিকানা আর সচল ফোন নম্বর দেওয়া ক্রেতার দায়িত্ব।
হাতে বানানো পণ্য
বেশিরভাগ পণ্য হাতে বানানো, তাই ছবির সাথে রং, মাপ বা নকশায় সামান্য পার্থক্য থাকতে পারে।
অর্ডার বাতিল
পণ্য পাঠানোর আগে ফোন বা WhatsApp করে অর্ডার বাতিল করতে পারবেন: ০১৯৬৬-৯২৭৬৮৮।
রিটার্ন ও রিফান্ড
পণ্য ফেরত, বদল আর টাকা ফেরতের নিয়ম দেখুন আমাদের রিটার্ন ও রিফান্ড নীতিতে।
শর্তের পরিবর্তন
প্রয়োজনে আমরা এই শর্তাবলী বদলাতে পারি। বদলানো শর্ত এই পেজে প্রকাশের পর থেকে কার্যকর হবে।